সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, March 22, 2020

গুগল নিয়ে আসলো করোনা ভাইরাস ওয়েবসাইট

অনেক জল্পনা কল্পনার পর গুগল তাদের করোনা ভাইরাস ওয়েবসাইট চালু করলো। বেশ কিছুদিন যাবত অনেক পত্র পত্রিকায় গুগলের করোনা ভাইরাস ওয়েবসাইট নিয়ে লেখালেখি চলছিলো। এমন কি ট্রাম্প সাহেব নিজেও এনিয়ে বলেছেন। এবং শেষ পর্যন্ত গুগল সাইটটি চালু করলো।

google coronavirus website
Coronavirus Website

যাইহোক শেষ পর্যন্ত এটা পরিস্কার যে গুগল করোনা ভাইরাস নিয়ে ওয়েবসাইট তৈরি করলো। কিন্তু এটা তেমন কোন ওয়েবসাইট না যেটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল।

এটা গুগল কোম্পানির একটা সাইট যেটার নাম ভেরিলি বা Verily এবং এটা শুধুমাত্র তৈরি করা হয়েছিলো করোনা ভাইরাসের তথ্য দেয়ার জন্য। এই প্রজেক্টের নাম ছিলো Project Baseline

কি পাবেন এই ওয়েবসাইট থেকে? 

এককথায় বলতে গেলে তথ্য। প্রজেক্ট বেইজলাইন ছিলো শুধুমাত্র আমেরিকার জন্য আর এই ওয়েবসাইটটি সবার জন্য যেখানে শুধুই করোনা ভাইরাস নিয়ে তথ্য দেয়া হবে।

আপনি যদি www.google.com/covid19 এই ওয়েবসাইট এ যান তবে কিভাবে করোনা ভাইরাস নিয়ে সকল তথ্য পাবেন। যেমন করোনা ভাইরাসের লক্ষন, প্রতিকার, চিকিৎসা, ভাইরাস পরিক্ষার জায়গা ইত্যাদি।

আবার গুগল বা বিং এ যদি আপনি করোনা ভাইরাস নিয়ে কিছু খোজ করেন তাহলেও গুগল আপনাকে করোনা ভাইরাসের সকল তথ্য দিবে।

যাইহোক আপনি যদি করোনা ভাইরাস নিয়ে সকল সংবাদ এবং আপডেট তথ্য পেতে যান তবে ভিজিট করুন। করোনা ভাইরাস আইস নামক ওয়েবসাইটে। এখানে প্রতি মুহূর্তে আপনি আপডেট সংবাদ এবং তথ্য পাবেন।







লিখেছেন AdminMarch 22, 2020

Wednesday, July 9, 2014

ব্লগারে কিভাবে সহজে সিএসএস কোড যোগ করবেন

how to add css code in blogger,css code in bloggerভালো কিছু করার জন্য মাঝে মাঝেই সিএসএস কোড ব্যবহার করতে হয় ব্লগের থিমে।সিএসএস সাইটের টেমপ্লেটকে ডেভেলপ করতে হবে এর জন্য কোডিং এ ভালো দক্ষতা লাগবে।আর আজকের এই লেখাটি এই সিএসএস কোড নিয়ে কিভাবে সিএসএস কোডিং ব্যবহার করবেন খুব সহজে।
কোড ছাড়া অবশ্যই ভালো মানের ডিজাইন করতে পারবেন না।তাই আপনাকে ভালো মানের সাইট তৈরি করার জন্য

ব্লগারে সিএসএস কোড দুই ভাবে যোগ করা যায়।আমি আজ দুটির নিয়মই বলবো।এর মধ্যে একটি নিয়ম হলো ডেভেলপার যেভাবে কোডিং ব্যবহার করেন আর একটি সাধারন নিয়মে।

ডেভেলপার দের মত করেঃ

যারা টেমপ্লেট ডিজাইন করেন তারা এইভাবে খুব সহজে সিএসএস কোডিং ব্যবহার করতে পারেন।যারা নতুন তারা ও ব্যবহার করতে পারেন তবে আগে টেমপ্লেটটি ব্যাকআপ করে রাখবেন।
এর জন্য প্রথমে ব্লগে প্রবেশ করে Template তারপর Edit HTML এবার ]]>
এই কোডটুকু খুজুন।আর যে কোডিং আপনি লিখবেন সেটা এই কোডের উপরে বসিয়ে দিন।তারপর সেভ করুন।
how to add css code in blogger,css code in blogger

টেমপ্লেট ডিজাইনারের মাধ্যমে সিএসএস কোড যোগ করাঃ

সত্যিই অসাধারণ যে, যারা কোন কোডিং জানে না তাদের জন্য ব্লগারে একটি দারুন টুল আছে সেটা হলো "Blogger Template Designer"।এর মাধ্যমে কোন ডেভেলপার ল্যাঙ্গুয়েজ না জেনে ও আপনি দারুন ভাবে সাইটকে ডিজাইন করতে পারবেন।

টেমপ্লেট ডিজাইনারে যাওয়ার জন্য Template>>Customise>>Advance>>Add Css এবার খালি বক্সে আপনার সিএসএস কোড পেস্ট করে দিতে পারেন বা লিখতে পারেন।আপনার কোড আসলেই কাজ করেছে কিনা আপনি নিচের প্রিভিউ বক্সে দেখতে পারবেন।

how to add css code in blogger,css code in blogger
সব কিছু ঠিকঠাক থাকলে Apply To Change এ ক্লিক করে সেভ করুন।এবার ফিরে যে Back to Blogger এ ক্লিক করে ব্লগে ফিরে যেতে পারেন।

আপনাকে স্বাগতম আপনি এখন থেকে একজন ডেভেলপার বা সাধারন মানের ব্লগার ডিজাইনার।আশা করি আমার এই লেখার মাধ্যমে আপনি জেনেছেন কিভাবে খুব সহজে সিএসএস কোড যোগ করবেন।যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

লিখেছেন AdminJuly 09, 2014

ব্লগার থেকে কোন ব্লগকে কিভাবে ডিলিট করবেন

একটি ব্লগার অ্যাকাউন্ট এ মোট ১০০ টি ব্লগ তৈরি করা যায়।যারা নতুন,ব্লগার নিয়ে কাজ করে তারা অনেক সময় অনেক ব্লগ তৈরি করে শেখার জন্য পরে সেটি আর ভালো লাগে না এবং ডিলিট করে দিতে চায়। কিন্তু ঠিকভাবে না জানার ফলে আর ডিলিট করতে পারে না।অনেকেই বলে ভাইয়া আমি ব্লগ ডিলিট করবো কিভাবে।আজকের লেখাটি তাদের জন্য যারা কোন ব্লগকে ডিলিট করতে চান।

বি দ্রঃ আপনি যে ব্লগটি ডিলিট করবেন তার সকল ডাটা আপনি চিরতরে হারিয়ে ফেলবেন পুনরায় এই ডাটা আর ফিরে পাবেন না।তাই ডিলিট করার আগে সব ডাটা সংরক্ষণ করুন।

কিভাবে ডিলিট করবেন?

  • প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন। 
  • Settings থেকে Other এ  যান।
  • এখানে Delete Blog লেখাতে ক্লিক করুন।
    delete blog,how to delete blogger blog,deleted blog
  • এবার একটি পপআপ বার আসবে।
    delete blog,how to delete blogger blog,deleted blog
  • Download Blog লেখাতে ক্লিক করলে ব্লগের সব ডাটা সেভ হয়ে থাকবে।আপনি ডাটা গুলো সেভ করে রাখুন।
  • Delete This Blog লেখাতে ক্লিক করে ব্লগটি ডিলিট করে দিন।

কি ভাবছেন আপনার ব্লগটি এখনও আছে? হ্যা আছে তো!ব্লগের ড্যাশবোর্ড এ গেলে Deleted Blog এ আপনার ডিলিট হওয়া ব্লগটি পাবেন আপনি চাইলে ফেরত ও আনতে পারেন।
delete blog,how to delete blogger blog,deleted blog
এটা আবার কেমন কথা ফেরত আনা যাবে তাহলে ডিলিট হলো কোথায়?
আসলে আপনি ডিলিট করার সাথে সাথেই আপনার ব্লগটি ডিলিট হবে না।এর জন্য আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।ব্লগারের সার্ভার ৯০ দিন পর পর আপডেট করা হয়।তাই আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।যদি ডিলিট করতে চান তাহলে এই ৯০ দিনের ভিতর আর ফেরত আনবেন না।আর ডিলিট না করতে চাইলে এই ৯০ দিনের ভিতর ফেরত আনতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন।যদি আমার এই লেখা আপনার সামান্যতম কাজে লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

লিখেছেন AdminJuly 09, 2014

Sunday, July 6, 2014

কিভাবে ব্লগারে লেখক যোগ করবেন অথবা অনেককে আমন্ত্রণ করবেন

আপনি যদি মনে করে থাকেন আপনি একটি ব্লগ করবেন সেখানে অনেক লেখক থাকবে তারা লেখা প্রকাশ করবে,মন্তব্য গুলো যাচাই করবে তাহলে আপনি অনেককে আপনার ব্লগে আমন্ত্রণ করতে পারেন।এরা ব্লগে লেখা তো দিতেই পারবে এবং আপনি চাইলে তারা এডমিন ও হতে পারে।

লেখক যা পারবেনঃ 

  1. নিজে লেখা প্রকাশ করতে পারবে ও নিজের লেখা এডিট করতে পারবে।
  2. অন্যান্য লেখা দেখতে এবং কিছু সেটিং পরিবর্তন করতে পারবে।
  3. মোবাইলের মাধ্যমে লেখা প্রকাশ করতে পারবে।
  4. চাইলে নিজে ব্লগের মেম্বারশিপ বাতিল করতে পারবে।

অ্যাডমিন যা পারেঃ

একজন অ্যাডমিন ব্লগের সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে।লেখা প্রকাশ করা কমেন্ট দেখা,সেটিং পরিবর্তন করা,কোন লেখক যোগ করা,টেমপ্লেট এডিট ইত্যাদি সব ধরনের কাজ সে করতে পারবে।

কিভাবে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেনঃ

ব্লগে লেখক যোগ করা অথবা আমন্ত্রণ করা একদম সহজ।নিচের ধাপগুলো ফলো করলেই পারবেন।
  1. প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
  2. Setting এ যান এখানে গেলেই Basic ট্যাবটি আসবে।
  3. Permission অপশন থেকে Add Authors লিঙ্কটিতে ক্লিক দিন এবার একটি বক্স দেখতে পারছেন এটাতে পানি যাদের কে লেখক হিসাবে যোগ করতে চান বা আমন্ত্রণ করতে চান তাদের ইমেইল দিন।প্রত্যেকটি ইমেইলের মাঝে কমা (,) দিতে হবে।
  4. ইমেইল গুলো সব দেয়া হলে এবার Invite authors এ ক্লিক করুন। 
  5. যাদের কে আমন্ত্রণ করা হলো তাদের সবাই একটি করে ইমেইল পাবে।তারা সেই ইমেইল টি কনফার্ম করলেই ব্লগের লেখক হয়ে যাবে।
বি দ্রঃ যাদেরকে আমন্ত্রণ করা হবে তাদের সবাইকে গুগল এর অ্যাকাউন্ট থাকতে হবে অন্যথায় সে লেখক হতে পারবে না।

লেখক নিয়ন্ত্রণ করবেন কিভাবেঃ

যারা ব্লগে লেখক হিসাবে যোগ হবে তাদের কে চাইলে অ্যাডমিন বাতিল ও করতে পারে।সকল ক্ষমতা অ্যাডমিন রাখে।
কোন লেখক ডিলিট করতে Permission সেকশন থেকে লেখকের ইমেইলের পাশের ক্রস অথবা ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করতে পারেন।

যদি কোন লেখককে অ্যাডমিন করতে চান তাহলে Author লেখার উপর ক্লিক করলেই অ্যাডমিন লেখা আসবে এটাতে ক্লিক করে ok করে দিলেই সে অ্যাডমিন হয়ে যাবে।

তাহলে তো দেখলেন কিভাবে খুব সহজে ব্লগে লেখক যোগ অথবা আমন্ত্রণ করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

লিখেছেন AdminJuly 06, 2014

Wednesday, July 2, 2014

ব্লগারে চালু হলো নতুন ফিচার Compaigns

ব্লগারে চালু হলো নতুন একটি ফিচার Compaigns.এখন থেকে এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার ব্লগকে সবার সামনে তুলে ধরতে পারবেন।এই ট্যাব টি গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ করবে।যখনি আপনি এই ট্যাবে ক্লিক করবেন তখন নিচের মত একটি পেজ আসবে।
compaigns,blogger new feature compaigns
এবার আপনি Start now এ ক্লিক করলে আপনাকে একবারে গুগল অ্যাডওয়ার্ডস এ নিয়ে যাবে।এখান থেকে আপনি আপনার অ্যাড টি তৈরি করতে পারবেন।আপনার অ্যাড টি তৈরি করা হয়ে গেলে আপনি ব্লগার থেকেই এর সব  কিছু দেখতে পারেবন।

লিখেছেন AdminJuly 02, 2014

Friday, June 27, 2014

ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য যেসকল দক্ষতা প্রয়োজন

progamming language,blogger template develop,blogger template designব্লগারের টেমপ্লেট তৈরি করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকে কিন্তু তারা জানে না আসলে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য কি কি জানা প্রয়োজন।ব্লগার দিয়ে ও অনেক ভালো মানের সাইট তৈরি করা যায় যদি সে রকম জানা থাকে।আজ আমি বলবো কি কি দক্ষতা লাগবে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য।

টেমপ্লেট ডিজাইন করার জন্য কি কি দক্ষতা লাগবেঃ

টেমপ্লেট ডিজাইন করার জন্য আপনাকে কিছু কম্পিউটার প্রোগাম জানা লাগবে।প্রোগাম ছাড়া আপনি কখনোই ব্লগারের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন না।আপনাকে নিচের প্রোগাম গুলো জানা লাগবে।

  1. এইচটিএমএলঃ অবশ্যই এইচটিএমএল অথবা এইচটিএমএল৫ জানা লাগবে।কারন প্রতিটা সাইটের মূল প্রোগাম থাকে এইচটিএমএল।এটি ছাড়া আপনি কখনোই সাইট ডিজাইন/ডেভেলপ করতে পারবেন না।তাই প্রথমেই এইচটিএমএল শিখে নিন এটা শিখার জন্য www.w3schools.com ব্যবহার করতে পারেন।
  2. সিএসএসঃ CSS or Cascading Style sheet ব্যবহার করা হয় একটা সাইটের ডিজাইন কে আকর্ষণীয় করে তোলার জন্য।সিএসএস ছাড়া কখনোই একটি সাইটকে সুন্দর করতে পারবেন না এটা ছাড়া ডিজাইন কখনোই সুন্দর হবে না।তাই এটা শিখে ফেলুন জলদি।
  3. এক্সএমএলঃ যেহেতু ব্লগার পিএইচপি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না তাই আপনাকে এক্সএমএল ব্যবহার করতে হবে।এটা সম্পর্কে আপনাকে মোটামুটি ধারনা থাকতে হবে।
  4. জাভাস্ক্রিপ/জেকুয়েরিঃ বাড়তি ফিচার যোগ করার জন্য অবশ্যই এটা জানা লাগবে। এটা ছাড়া কখনোই ভালো মানের ব্লগার টেমপ্লেট ডিজাইন করা সম্ভব না।একজন প্রফেশনাল ডেভেলপার হতে হলে এ দুটো জানা থাকতেই হবে।
  5. ফটোশপঃ প্রত্যেক প্রফেশনাল ডেভেলপার অথবা ডিজাইনার প্রথমে তাদের টেমপ্লেট কে ফটোশপে ডিজাইন করে তারপর এটার প্রোগামিং করে।তাই আপনাকে একজন প্রোফেশনাল ডেভেলপার অথবা ডিজাইনার হতে হলে ফটোশপের উপর ভালো দক্ষতা থাকতে হবে।
শিখবেন কোথা থেকেঃ
এত গুলো জিনিস শিখতে বললাম যে আপনাকে এবার হয়তো ভাবছেন কোথা থেকে শিখবেন এগুলো আপনাকে ভাবতে হবে না আমি আপনাকে এগুলো শিখার সাইটের নাম বলে দিচ্ছি।
  1. www.w3schools.com
  2. www.jquery.com 
  3. www.codeschool.com
  4. www.lynda.com
  5. www.tutsplus.com
  6. www.code.org
  7. www.codecademy.com
  8. www.youtube.com

আশা করি আপনার অনেক কাজে লাগবে।যদি এটা আপনার কোন কাজে লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না।ভালো থাকবেন। 




লিখেছেন AdminJune 27, 2014

Saturday, June 21, 2014

ব্লগার অ্যাকাউন্ট এর কিছু সীমাবদ্ধতা

ফ্রীতে ব্লগিং করার জন্য ব্লগার সবথেকে বেশি ব্যবহার করা হয়।কারন এটা একদম ফ্রী এবং এতে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে।অন্যান্য ব্লগিং প্লাটফর্ম এর থেকে ব্লগার বেশি সুবিধা দিয়ে থাকে। ব্লগার খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়।
তবে এত কিছুর মাঝে ও এর বেশ কিছু সীমাবদ্ধতা আছে যে গুলো সবার চোখে ধরা পড়ে না।আজ এই সীমাবদ্ধতা নিয়েই লিখবো।

অ্যাকাউন্ট এর সীমাবদ্ধতাঃ
  1. ব্লগের সংখ্যাঃ একটি অ্যাকাউন্ট এ সর্বোচ্চ ১০০টি ব্লগ তৈরি করা যাবে।
  2. প্রোফাইল তথ্যের দৈর্ঘ্য (ব্যক্তিগত তথ্যে)ঃ ব্যক্তিগত তথ্যে ১২০০ অক্ষর যোগ করা যাবে।
  3. অতিরিক্ত তথ্য (আগ্রহ এবং পছন্দ)ঃ এখানে আপনি ২০০০ অক্ষর যোগ করতে পারবেন।
ব্লগের সীমাবদ্ধতাঃ
  1. পোস্ট সংখ্যাঃ এটার কোন লিমিট নেই যত খুশি তত লেখা প্রকাশ করতে পারবেন।
  2. পেজ সংখ্যাঃ স্হায়ী ভাবে সর্বোচ্চ ২০ টি পেজ তৈরি করতে পারবেন।তার বেশি না।
  3. লেখার সাইজঃ লেখা আপনি আপনার ইচ্ছামত বড় করতে পারেবন এতে কোন বাধা নেই। তবে এত বড় করবেন না যেন সাইজ অনেক বড় হয়ে যায়।
  4. পেজের সাইজঃ প্রতিটা আলাদা আলাদা পেজের সাইজ হবে ১MB সর্বোচ্চ।তবে এর থেকে বড় হলে একটা এরর মেসেজ আসবে (006 please contact Blogger support) 
  5. ব্লগের টাইটেল সাইজঃ লেখার টাইটেল যতবড় ইচ্ছা দিতে পারবেন।তবে সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য ৭০ অক্ষর এর বেশি দেয়া ঠিক না।
  6. ব্লগের বিবরণঃ ব্লগের বিবরণ ৫০০ অক্ষর এর ভিতর লিখতে হবে।
  7. লেবেল সংখ্যাঃ প্রতিটা লেখায় ২০ টি লেবেল ব্যবহার করা যাবে।

মিডিয়া সীমাবদ্ধতাঃ

ব্লগে যে সকল ছবি এবং ভিডিও পোস্ট করা হয় সেগুলো গুগল পিকাসাতে আপলোড হয় এখানে ১জিবি ফ্রী জায়গা পাওয়া যায়।
  1. ছবির সংখ্যাঃ ব্লগে পিকাসায় ১ জিবি জায়গা পাবেন।তবে গুগল প্লাস এ সাইন আপ থাকলে ১৫ জিবি জায়গা পাবেন।
  2. ছবির সাইজঃ যেকোন সাইজের ছবি ব্যবহার করা যাবে তবে এমন ছবি ব্যবহার করবেন না যে পেজ লোড হতে বেশি সময় লাগে।আর মোবাইল থেকে যদি ছবি আপলোড করা হয় তবে যেন ২৫০kb এর বেশি হবে না।

ব্লগারের সীমাবদ্ধতাঃ

  1. টিম মেম্বারঃ প্রতিটা ব্লগে ১০০ জন মেম্বার যোগ করতে পারবেন সর্বোচ্চ। 
  2. মন্তব্যের সংখ্যাঃ যত খুশি কমেন্ট করতে পারবে। 

ব্লগের অ্যাকাউন্ট বহিস্কারঃ

ব্লগার হচ্ছে গুগল এর একটি সেবা এর একটি শক্ত নিয়ম রয়েছে।কেউ যদি তাদের পলিসি ভঙ্গ করে তবেই গুগল তাদের অ্যাকাউন্ট বহিস্কার করে দেয়।বহিস্কার করার জন্য গুগল কোন নোটিস ও দেয় না।আর যে অ্যাকাউন্ট বহিস্কার করা হবে সেটাতে আপনি বা কেউ ঠুকতে পারবে না।

শেষ কথাঃ যাই হোক যেটুকুই সীমাবদ্ধতা আছে ব্লগারের এটা তেমন একটা বেশি না।তাই ব্লগার নিয়ে কাজ করুন আর আমাদের সাথে থাকুন।লেখাটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

লিখেছেন AdminJune 21, 2014

Tuesday, June 10, 2014

ব্লগারে সর্বাধিক মন্তব্য করা পোস্টগুলো দেখাবেন কিভাবে

এর আগে আমি দেখিয়েছি কিভাবে ব্লগে সর্বাধিক পঠিত পোস্ট গ্যাজেট যোগ করা যায়।আজ দেখাব কিভাবে ব্লগে সর্বাধিক কমেন্ট করা পোস্ট দেখাবেন।
এটা একটা খুব কার্যকরী গ্যাজেট।ব্লগে পাঠক ধরে রাখার জন্য এটা অনেক কাজে দেবে।যে সকল পোস্ট এ মন্তব্য বেশি আছে এই গ্যাজেটের মাধ্যমে সেগুলো প্রথমে রাখা যাবে।তাহলে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে এটা যোগ করবেন।

এটা একটা গ্যাজেট আর গ্যাজেট গুলো সাইডবার বা ফুটারে দিতে হয়।
প্রথমে আপনার ব্লগের প্রবেশ করুন।Layout>Add A Gadget>HTML/Javascript এ যান।এবার নিচের কোড গুলো কপি করে ফাঁকা বক্সে পেস্ট করুন।

<!-- Popular posts with comment count Start -->
<script type="text/javascript">
function getYpipePP(feed) {
 document.write('<ol style="">');
 var i;
 for (i = 0; i < feed.count ; i++)
 {
var href = "'" + feed.value.items[i].link + "'";
var pTitle = feed.value.items[i].title;
var pComment = " \(" + feed.value.items[i].commentcount + "\)";
var pList = "<li>" + "<a href="+ href + '" target="_blank">' + pTitle;
 document.write(pList);
 document.write(pComment); //to remove comment count delete this line
 document.write('</a></li>');
 }
 document.write('</ol>');
 }
 </script>
 <script src="http://pipes.yahoo.com/pipes/pipe.run?
 YourBlogUrl=http://www.blogtipsnticks.com/
 &ShowHowMany=10
 &_id=390e906036f48772b2ed4b5d837af4cd
 &_callback=getYpipePP
 &_render=json"
type="text/javascript"></script>
<span style="font-size: 80%; float:right;"><a href="http://www.blogtipsnticks.com/2014/06/how-to-display-most-commented-posts-in-blogger.html">Make your own</a></span>
<!-- Popular posts with comment count End -->

কোড টুকু পেস্ট করা হয়ে গেলে এবার এই সাইটের জায়গায় আপনার নিজের সাইটের লিঙ্ক দিন।http://www.blogtipsnticks.com এর জায়গায় আপনার সাইট লিঙ্ক দিন।
এবার সেভ করুন।তারপর আপনার ব্লগে ভিসিট করে দেখুন আশা করি কাজ হয়েছে।

এই লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুদের জানিয়ে দিন শেয়ার করে।

আর হ্যা এখন থেকে আপনি ও এই ব্লগে লিখতে পারেন।

লিখেছেন AdminJune 10, 2014

Tuesday, May 27, 2014

কিভাবে CommentLuv সক্রিয় ব্লগ খুজবেন

প্রতিটা সাইটের জন্য ব্যাকলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যারা কোন সাইট পরিচালনা করেন তারা অবশ্যই জানেন এটা কেন এত গুরুত্বপূর্ণ।তারপর ও একটু বলি ব্যাকলিঙ্ক যে সাইট এর যত বেশি সেই সাইট কে সার্চ ইজ্ঞিন গুলো তত বেশি প্রাধান্য দিয়ে থাকে।তাই প্রতিটা সাইটের অ্যাডমিন চাই তার সাইটের ব্যাকলিঙ্ক বাড়াতে।শুধু মাত্র ব্যাকলিঙ্ক এর কাজ এর জন্য অনেক পোষ্ট হয়ে থাকে ওডেস্ক,ফ্রিলান্সার ইত্যাদি জায়গায়।
commentluv comment,কিভাবে CommentLuv ব্লগ খুজবেন

CommentLuv কি ?
CommentLuv হলো একটি প্রিমিয়াম কমেন্ট সার্ভিস তবে ভয় পেয়েন না আপনাকে টাকা দিতে হবে না।এটা যে সকল ব্লগে থাকে তাদের CommentLuv টাকা দিতে হয়।এই কমেন্ট লাভ থেকে আপনি ভালো মানের ব্যাকলিঙ্ক পেতে পারেন।এর মুল সুবিধা হলো আপনি যখন আপনার সাইটের অ্যাড্রেস দিয়ে কমেন্ট করবেন তখন কমেন্ট এর নিচে আপনার সাইটের নতুন একটা লেখা লিঙ্ক থাকবে যা আসলেই খুব সুন্দর এতে করে কেউ আগ্রহী হয়ে আপনার সাইটে ভিসিট করতে ও আসবে।

কিভাবে CommentLuv ব্লগ খুজবেনঃ

*এটা আপনি কোন সফটওয়্যার বাদেই করতে পারেন।এর জন্য গুগল এ নিচের লেখাটুকু দিয়ে সার্চ করুন।
“This blog uses premium CommentLuv”
*আপনি যদি শুধু টেক সাইট খুজতে চান।তবে নিচের টি দিয়ে সার্চ দেন।
tech  “This blog uses premium CommentLuv”
*আপনি আপনার নিজের ইচ্ছামত কিওয়ার্ড দিতে চাইলে নিচের নিয়ম ফলো করেন।
blog tips and tricks "This blog uses premium CommentLuv" -"The version of CommentLuv on this site is no longer supported."
এখানে লাল কালারের জায়গায় আপনার নিজের ইচ্ছামত কিওয়ার্ড দিয়ে সার্চ করুন।

কিছু CommentLuv সাইটের তালিকা দেয়া হলোঃ
  • www.itechdestiny.com
  • www.wonderoftech.com
  • misterfong.com
  • just-ask-kim.com
  • www.socialwebcafe.com
  • www.manitouheights.com
  • www.itscolumn.com
  • www.smartbloggerz.com
  • www.techsling.com
  • scrapsofmygeeklife.com
  • weblogbetter.com
  • www.techsling.com
  • pledgingforchange.com
  • kikolani.com
  • www.manitouheights.com
  • www.web2andmore.net
  • sem-group.net
  • marketsecrets.biz
  • www.thereflectivewriter.com
  • www.lawmacs.com
  • slymarketing.com
  • level343.com
  • profitonknowledge.com
আশা করি আপনার কাজে লাগবে।অন্যদের সাথে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।
ভালো থাকবেন আর আমাদের সাথে থাকুন।

লিখেছেন AdminMay 27, 2014

ব্লগে একাধিক লেখক যোগ করবেন কিভাবে

একটি ভালো মানের ব্লগ চালাতে গেলে একার পক্ষে সম্ভব হয় না।তখন অনেক লেখক যোগ করতে হয়।যাকে বলে একটা টিম ভিত্তিক কাজ করাকিছুদিন আগে এই সাইটের ফেসবুক পেজে একজন জানতে চেয়েছিলো 'কিভাবে একটা ব্লগের সাইট
কে অন্য জিমেইলে যোগ করা যায়'।মুলত এই লেখাটা ঐ বিষয়ের উপর ই লেখা।তবে আগেই বলে রাখি ব্লগের অ্যাডমিন চাইলে অনেক লেখক যোগ করতে পারবে কিন্তু কাউকে অ্যাডমিন বানাতে পারবে না।ব্লগারের এই সার্ভিস নাই।তাই আজকের লেখাটা কিভাবে ব্লগে একাধিক লেখক যোগ করা যায়।
একটি ভালো মানের ব্লগ চালাতে গেলে একার পক্ষে সম্ভব হয় না।তখন অনেক লেখক যোগ করতে হয়।যাকে বলে একটা টিম ভিত্তিক কাজ করা।ব্লগার বাদে অন্য প্লাটফর্মে সাইন আপ অপশন আছে কিন্তু ব্লগারে এটা নাই তবু এখানে একাধিক লেখক যোগ করা যায়।যাকে ব্লগে যোগ করা হবে তিনি সাবস্ক্রিবার এর মর্যাদা পাবেন।

তিনি যা যা করতে পারবেনঃ

১।তিনি নিজে পোষ্ট প্রকাশ করতে পারবেন।
২।মোবাইল এর এসএমএস এর মাধ্যমে পোষ্ট করতে পারবে।
৩।ইমেইল এর মাধ্যমে পোষ্ট করতে পারবে।
৪। নিজের লেখা মুছা,এডিট,ড্রাফট করতে পারবেন।কিন্তু অন্যের লেখা এডিট বা বা ডিলিট করতে পারবে না।
৫।ইচ্ছা হলে তিনি ব্লগ এর সাবস্ক্রিবার বাতিল ও করে দিতে পারে।

কিভাবে লেখক যোগ করবেনঃ

*যাকে লেখক হিসাবে যোগ করবেন তার ইমেইল লাগবে এবং ইমেইল টা অবশ্যই জিমেইল এর হতে হবে এবং তাকে ব্লগারে সাইন আপ করা থাকতে হবে।আপনি ইমেইল সংগ্রহ করার জন্য একটা সাইন আপ পেজ খুলতে পারেন যেখানে কিছু কথা সহ আপনার ইমেইল দিতে পারেন বা একটা কন্টাক্ট পেজ ও তৈরি করতে পারেন।ইমেইল আপনি পাইলে।
* প্রথমে Setting এ যান এখানে Permissions এর নিচে Blog Authors তারপর Add Author এ ক্লিক করুন। এখানে ইমেইল দেয়ার ফর্ম আসবে ইমেইল টাইপ করে বা আপনার জিমেইল কন্টাক্ট থেকে বেছে Invite Authors এ ক্লিক করুন।নিচের ছবিটা দেখুন।

add author,add author to your blog,লেখক যোগ করা,ব্লগে লেখক যোগ করা
*আপনি ইনভাইট করলেই সে ব্লগের লেখক হতে পারবে না এর জন্য তাকে কনফার্ম করতে হবে।ইমেইল এ এর কনফার্ম লিঙ্কে ক্লিক করলে নিচের মত পেজ আসবে।
add author,add author to your blog,লেখক যোগ করা,ব্লগে লেখক যোগ করা
এখান থেকে Accept Invitation এ ক্লিক করে কনফার্ম করতে হবে তারপর সে ব্লগের লেখক হতে পারবে।

এভাবে আপনি আপনার ব্লগে লেখক যোগ করতে পারবেন।তবে যাকে অবশ্যই লেখক হিসাবে যোগ করবেন না।যারা লেখক হতে আগ্রহী এবং যারা লিখতে পারবে তাদেরকেই অ্যাড করবেন।
আশা করি লেখাটি আপনার ভালো লাগছে।
কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট কর জানাবেন।ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন।

লিখেছেন AdminMay 27, 2014

Wednesday, May 21, 2014

দেখে নিন ২০১৪ সালের ১০০ দামি ব্যান্ড

আওতাধীন:

"গুগল" আর "অ্যাপেল" দুইটার মধ্যেই যেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব কে নেবে এক নাম্বার পজিশন।গত বছর অ্যাপেল এক নাম্বার ব্যান্ড ছিলো।
কিন্তু এবছর আর পারল না তাদের কাছ থেকে গুগল এখন এক নাম্বার পজিশনটি কেড়ে নিয়েছে।
BrandZ এক গবেষণার ফল প্রকাশ করেছে আজ যার ফলে এখন গুগল এক নাম্বার পজিশনে চলে এসেছে।গুগল এর ব্যান্ড মুল্য হিসাব করা হয়েছে $158,843,000 এবং অ্যাপেল এর $147,880,000।
এই গবেষণায় তিন নাম্বার এ আছে আইবিএম,তারপর আছে মাইক্রোসফট,McDonald's,কোকাকোলা,ভিসা,AT&T,Marlboro,এবং আরেকটি আমাজন, এরা আছে সেরা দশে।
সেরা ১০০ ব্যান্ড,গুগল,সেরা ব্যান্ড

ভাবছেন আপনার ফেসবুক কয় নাম্বারে,ফেসবুক রাঙ্ক এ বিরাট পরিবর্তন এসেছে,এর রাঙ্ক নাম্বার হলো ২১।
আর সামসাং এখন একক ভাবে ২৯ নাম্বার পজিশনটি দখল করেছে।
এর মধ্যে নতুন আরেকটি সোস্যাল সাইটে ঢুকেছে সেটি হলো লিঙ্কডইন।যার বান্ডিং মুল্য হিসাব করা হয়েছে $12,407,000 এবং এর পজিশন হচ্ছে ৭৮ নাম্বার।
মিলয়ার্ড ব্রাউন আজ যে ১০০ ব্যান্ডিং এর তালিকা প্রকাশ করেছে তার মোট মুল্য হিসাব করেছে ২.৯ ট্রিলিয়ন ডলার।
তিনি এই ফলাফল প্রকাশ করার জন্য ১,৫০,০০০ ব্যান্ড নিয়ে কাজ করেছেন।

একশ দামি ব্যান্ডের তালিকা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এটি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।

লিখেছেন AdminMay 21, 2014

Friday, May 16, 2014

এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবে

বহু প্রতিক্ষিত এস এস সি/সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে ১৭মে ২০১৪।এ বছর এস এস
সি/সমমান পরীক্ষায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ্যগ্রহণ করে।পরীক্ষা শুরু হয় ৯ ফেব্রুয়ারী এবং শেষ হয় ২২শে মার্চ ২০১৪। ১৭ মে একযোগে ওয়েবসাইট,মোবাইল,এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ ফলাফল প্রকাশ হবে।
মোট দশটি বোর্ড এ একসাথে ফলাফল প্রকাশ করা হবে।

বোর্ড গুলো হলঃ
১।ঢাকা শিক্ষা বোর্ড
২।যশোর শিক্ষা বোর্ড
৩।খুলনা শিক্ষা বোর্ড
৪।রাজশাহী শিক্ষা বোর্ড
৫।চট্টগ্রাম শিক্ষা বোর্ড
৬।বরিশাল শিক্ষা বোর্ড
৭।সিলেট শিক্ষা বোর্ড
৮।কুমিল্লা শিক্ষা বোর্ড
৯।মাদ্রাসা শিক্ষা বোর্ড
১০।ভোকেশোনাল শিক্ষা বোর্ড

 এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাবেন কিভাবেঃ
কয়েকভাবে এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।নিচে এক এক করে সব গুলো পদ্ধতির বিস্তারিত দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার একঃ সরাসরি শিক্ষা বোর্ড এর ওয়েব সাইট থেকে।
সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে ফলাফল পাওয়া যাবে।সাইট গুলো নিচে দেওয়া হলো।

পদ্ধতি নাম্বার দুইঃ মোবাইল এসএমএস এর মাধ্যমে
মোবাইল এসএমএস এর মাধ্যমে খুব সহজেই এস এস সি/সমমান পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।এস এস সি/সমমান ফলাফল পাওয়া জন্য আপনাকে যেভাবে এসএমএস করতে হবে।
প্রথমে SSC আর মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নাম্বার বছর (২০১৪)লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ
SSCDha1234562013 send to 16222
DakhilMad1234562013 send to 16222
SSCTec1234562013 send to 16222

বোর্ডের প্রথম তিন অক্ষর
* Dhaka = Dha *Barisal = Bar *Chittagong = Chi *Comilla = Com *Dinajpur = Din *Jessore = Jes *Rajshahi = Raj *Sylhet = Syl *Technical(VOC) = Tec *Madrasah = Mad

পদ্ধতি নাম্বার তিনঃ নিচে থেকে আপনি ফলাফল পাবেন।

লিখেছেন AdminMay 16, 2014

Thursday, May 15, 2014

কিভাবে স্বয়ংক্রিয় ভাবে ব্লগার থেকে স্পাম কমেন্ট লিঙ্ক সরিয়ে ফেলবেন

প্রায়ই অনেককে বলতে শুনি "কি জ্বালা ভালোর জন্য ব্লগ করি কিন্তু দেখি কিছু আবাল ছেলে বাজে
কমেন্ট,নিজের সাইট লিঙ্ক,নিজের পণ্যের বিজ্ঞাপন দেয় আমার সাইটে।আর কত রিমুভ করবো?" না এখন থেকে আর কস্ট করে ডিলিট করতে হবে ব্লগার নিজেই স্পাম কমেন্ট ধরবে।ব্লগারের নিজস্ব কোন প্লাগিন নেই তো কি হয়েছে সামান্য কিছু কোড ব্যবহার করেই আপনি এটি করতে পারবেন।

কিভাবে করবেন?

আমি এখানে দুইটা পদ্ধতি দেব আপনার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন।বা দুইটা ও ব্যবহার করতে পারেন।

পদ্ধতি নাম্বার ১ঃ সিএসএস কোড ব্যবহার করে সরিয়ে ফেলা

সার্চ ইজ্ঞিন গুলো এখন অনেক সচেতন হয়ে গেছে তারা কোনটা স্পাম লিঙ্ক তা বুঝতে পারে।কিন্তু কিছু নতুন পোলাপাইন তারা স্পাম বোঝে না যেখানে সেখানে শুধু কমেন্ট করে লিঙ্ক বসাতে চাই।
এর জন্য কিছু কোড ব্যবহার করতে হবে।
আপনার ব্লগে যান Template>>Edit HTML>>Search Skin tag আর এর উপরে নিচের কোডটুকু বসিয়ে দিন।
.comment-content a {
display: none;
}

পদ্ধতি নাম্বার ২ঃ জে কোয়েরি এর মাধ্যমে স্পাম কমেন্ট সরিয়ে ফেলা

কিছু লোক উপরের পদ্ধিতিটাকে ব্যবহার করতে মানা করে কারন ওখানে তো শুধুমাত্র সিএসএস কোড ব্যবহার করে Display: None করে দেয়া হয়েছে।তাই এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে।
Template>>Edit HTML>search tag এন্ড নিচের কোডটুকু বডি ট্যাগের নিচে বসিয়ে দিন।
<!--Stop Blog Comments -->
<script>$('.comment-content a[rel$=nofollow]').replaceWith(function(){return ($(this).text());});
</script>
<!--Stop Blog Comments -->

ব্যস সব ঠিকঠাক বসানো হলে টেমপ্লেট সেভ করুন।আর এখন থেকে স্পাম কমেন্ট নিয়ে আর চিন্তার কোনো কারন নেই।যখন কোন কমেন্ট আসবে এই কোড নিজে নিজে ভেবে দেখবে এটা স্পাম নাকি আর এটা অটোমেটিক স্পাম লিঙ্ক ডিলিট করে দেবে।

আপনার জন্য আরো আছেঃ

কমেন্টে ছবি ভিডিও যোগ করা
কমেন্টে নাম্বার যোগ করা
ব্লু আইছ কমেন্ট থীম 

লিখেছেন AdminMay 15, 2014

Tuesday, May 13, 2014

ফেসবুক পোস্টকে কিভাবে ব্লগ পোস্টের মাঝে বসাবেন

আজ আমি শেখাবো কিভাবে কোন ফেসবুক স্ট্যাটাসকে ব্লগের পোস্টের মাঝে বসাবেন।আমাদের নানা কারনেই ফেসবুক স্ট্যাটাসকে ব্লগে বসাতে হয় যারা জানেন না তারা কিভাবে বসাবেন।খুব সহজেই আপনি এই লেখাটা পড়ে এই কাজ টা করতে পারবেন।

কিভাবে করবেনঃ
১।প্রথমে যে স্ট্যাটাসটি আপনি ব্লগে বসাতে চান সেই স্ট্যাটাসটিতে যান।
২।স্ট্যাটাস এর উপরদিকে ডান পাশে দেখুন একটা নিন্মমুখী তীর বাটন আছে।
embed post,facebook post embed,ফেসবুক পোষ্ট ব্লগে বসান,embeded post

৩।"Embed Post" এ ক্লিক করুন।
embed post,facebook post embed,ফেসবুক পোষ্ট ব্লগে বসান,embeded post

৪।এবার আপনার ইচ্ছামত "Width" দিন।
৫।উপরের কোডটুকু কপি করুন।
৬।আপনার নতুন পোষ্ট লেখার জন্য যান।
৭।HTML এ যান।
৮।যেখানে আপনি এটি বসাতে চান সেখানে কোডটুকু পেস্ট করুন।
ব্যস এবার আপনার কাজ হয়ে গেছে।এটি এখন আপনার সব ভিজিটররা দেখতে পারবে।

লিখেছেন AdminMay 13, 2014

Thursday, May 1, 2014

ভিজিটরদের আইপি দেখান খুব সহজেই

অনেকেই ভাবে আমার সাইটে এসে ভিজিটর তার সব কাজ এখান থেকে জানতে পারবে।কিন্তু কেউ কি পারে তা করতে।তবে যেটুকুই পারা যাই তাই কি অনেক না।হ্যা তাই তো অনেক।

আপনার ব্লগে এখন থেকে যারা আসবে তারা আইপি দেখতে পারবে তবে সেটা শুধু মাত্র যে ভিজিটর আসবে তার নিজের কম্পিউটার এর।এতে করে ভিজিটর কে আর আলাদা সাইটে আশা লাগবে না।এক সাইট থেকেই সে এই সেবা টা পাবে।এর জন্য সামান্য কিছু কোড যোগ করতে হবে।

কিভাবে করবেন?

  • প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান।
  • সেখান থেকে Layout এ যান।
  • Add A Gadget এ ক্লিক করুন।
  • HTML/Javascript এ ক্লিক করুন।
  • এবার নিচের কোড গুলো বসিয়ে দিন।
 <img src="http://widget.addgadgets.com/ipaddress/" alt="Weather Widget" />
এবার সেভ করুন।আর ব্লগে ভিজিট করে দেখুন আপনার নিজের পিসির আইপি দেখা যাচ্ছে।এমন যে পিসি থেকে ভিজিট করবে সেই পিসির আইপি দেখা যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।কোন সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না।


লিখেছেন AdminMay 01, 2014

Thursday, April 24, 2014

ভিজিটরদের কিভাবে দেখাবেন ব্লগে কতটি পোস্ট প্রকাশ হয়েছে

মনে হচ্ছে অনেক দিন পর লিখতে বসলাম।কেমন আছেন আশা করি ভালোই আছেন।
আজ একটা দারুন জিনিস দেব এটা অবশ্য আমার নিজের ট্রিক্স না আমি শুধু আপনাদের সাথে শেয়ার করবো মাত্র।
আপনি কি আপনার ব্লগের ভিজিটরদের দেখাতে চান যে আপনার ব্লগের মোট কতটি লেখা আছে তাহলে এটা আপনার জন্য।
কিছু সামান্য কোড ব্যবহার করে ভিজিটরদের দেখাতে পারবেন ব্লগে মোট কতটি লেখা আছে।
তাহলে বেশি কথা না ব্লগে শুরু করা যাক।

কিভাবে এটা করবেনঃ 

  1. প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
  2. Layer এ যান।
  3. Add A Gadget এ ক্লিক করুন।
  4. HTML/Javascript সিলেক্ট করুন।
  5. এবার নিচের কোড গুলো ফাকা ঘরে পেস্ট করুন।
 <script style="text/javascript">
function numposts(json) {
document.write('<div id="totalposts">');
document.write('<div id="titlep">BlogtipsnTicks was launched on<br/> October 23, 2012.</div>');
document.write('<div id="descriptionp">Quality Blogger Tutorials and articles<br/> and counting!</div>');
var _0x13e7=["\x57\x65\x20\x68\x61\x76\x65\x20\x61\x20\x74\x6F\x74\x61\x6C\x20\x6F\x66\x3C\x62\x72\x2F\x3E\x3C\x64\x69\x76\x20\x69\x64\x3D\x22\x63\x6F\x75\x6E\x74\x70\x22\x3E\x20","\x24\x74","\x6F\x70\x65\x6E\x53\x65\x61\x72\x63\x68\x24\x74\x6F\x74\x61\x6C\x52\x65\x73\x75\x6C\x74\x73","\x66\x65\x65\x64","\x20\x50\x6F\x73\x74\x73\x20\x3C\x2F\x64\x69\x76\x3E\x20\x3C\x62\x72\x2F\x3E\x3C\x64\x69\x76\x20\x69\x64\x3D\x22\x70\x6F\x73\x74\x63\x6F\x70\x79\x22\x3E\x41\x20\x57\x69\x64\x67\x65\x74\x20\x62\x79\x3A\x20\x3C\x61\x20\x68\x72\x65\x66\x3D\x22\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x77\x77\x77\x2E\x6D\x79\x62\x6C\x6F\x67\x67\x65\x72\x6C\x61\x62\x2E\x63\x6F\x6D\x22\x3E\x4D\x79\x42\x6C\x6F\x67\x67\x65\x72\x4C\x61\x62\x2E\x63\x6F\x6D\x3C\x2F\x61\x3E\x3C\x2F\x64\x69\x76\x3E\x3C\x2F\x64\x69\x76\x3E","\x77\x72\x69\x74\x65"];document[_0x13e7[5]](_0x13e7[0]+json[_0x13e7[3]][_0x13e7[2]][_0x13e7[1]]+_0x13e7[4]);
}
</script><script src="/feeds/posts/default?alt=json-in-script&callback=numposts"></script>
সফল ভাবে পেস্ট করা হলে সেভ করুন।
এবার Template থেকে Edit HTML এ যান.
ctrl+f চেপে ]]>
এই টুকু খুজুন।
এবার নিচের কোড টুকু ]]>
এই কোডের উপরে বসিয়ে দেন।
div#totalposts {
  font-size: 14px;
  text-align: center;
  float: left;
  border: 1px solid #d2d2d2;
  padding: 20px;
  background: #FCFCFC;
}

div#titlep {
    float: left;
    width: 100%;
    border-bottom: 1px solid #d2d2d2;
    padding-bottom: 15px;
    margin-bottom: 14px;
}

div#countp {
    font-size: 40px;
    font-weight: bold;
    color: rgb(241, 126, 0);
    float: left;
    width: 100%;
    line-height: 40px;
    margin-top: 10px;
    margin-bottom: 10px;
}

div#descriptionp {
  float: left;
  width: 100%;
  border-bottom: 1px solid #d2d2d2;
  margin-bottom: 15px;
  padding-bottom: 15px;
}

div#postcopy {
    float: left;
    width: 100%;
    text-align: center;
    margin-top: 5px;
}

 এবার টেমপ্লেটটি সেভ করুন।তারপর আপনার ব্লগে ভিসিট করে দেখুন।
ও হ্যা এখানে আপনি আপনার নিজের মত সব পরিবর্তন করে নিতে পারেন।উপরের লাল এবং নীল কালারের জায়গায় আপনার নিজের লেখা দিতে পারেন।এবং সিএসএস কোড আপনি পরিবর্তন করে নিতে পারেন।
ব্যস আশা করি বুঝতে পেরেছেন কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।

লিখেছেন AdminApril 24, 2014

Wednesday, March 26, 2014

টেক সাইট Mashable এর মত কমেন্ট সিস্টেম যোগ করুন

এর আগে আমি ফেসবুক এবং গুগল কমেন্ট সিস্টেম কিভাব যোগ করবেন সেটা দেখিয়েছি।আজ দেখাব কিভাবে বিখ্যাত সাইট Mashable এর মত কমেন্ট সিস্টেম যোগ করবেন।
comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট

Mashable কি তা মনে হয় না আবার নতুন করে বলতে হবে।
আপনি যদি তারা একটা কমেন্ট সিস্টেম যোগ করেছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে।কেন ভালো লেগেছে তাও বলছি।

ভালো লাগার কারনঃ
  1. এটা ব্যবহার করলে আলাদা ভাব ফেসবুক বা গুগল কমেন্ট ব্যবহার করা লাগবে না।
  2. এতে আছে চার ধরনের লগিন সিস্টেম।
  3. ডিজাইন খুব সুন্দর।
  4. ইন্সটল করা খুবই সহজ।
  5. রিপ্লে, লাইক,শেয়ার অপশন আছে।
  6. ছবি দেয়া যাবে।
  7. এডিট বার আছে।
  8. কমেন্ট শেয়ার করা যাবে।
এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে।আশা করি আপনার কাছে ও খুবই ভালো লাগবে।

কিভাবে যোগ করবেন?
এটা যোগ করা একদম সহজ।এর জন্য আপনাকে অনেক কস্ট করা লাগবে না।নিচের ধাপ গুলো ফলো করুন।
  • প্রথমে এখানে যান।
  •  নিচের ফর্মের মত আসবে সব গুলো পূরন করুন।


comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট

  • ইউজার নেম,পাসওয়ার্ড,ইমেইল দিন।তারপর Next করুন।
  • আরেকটি আলাদা পেজ আসবে।নিচের ছবির মত।
comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট


  • এখানে আপনার নাম এবং সাইট অ্যাড্রেস দিয়ে ফিনিস করুন।
  • এবার আসল পেজে আসবে।এখান থেকে আপনাকে কমেন্ট সিস্টেম যোগ করতে হবে।
comment,mashable,কমেন্ট সিস্টেম,কমেন্ট
  • এই পেজে আপনার সাইট লিঙ্ক দিন তারপর নিচ থেক দেখুন ওয়ার্ডপ্রেস,থাম্বলর,এবং জুমলার লোগো আছে আপনার সাইট যদি এই তিনটার মধ্যে হয় তাহলে সেখানে ক্লিক করুন।আর ব্লগারে বা এইচটিএমএল সাইটে যোগ করার জন্য কাস্টম সিলেক্ট করে Step 2! তে ক্লিক করুন।
  • এবার আপনার সাইটে যোগ করার জন্য কিছু কোড পাবেন।
  • কোড গুলো সব কপি করুন।
  • এবার আপনার ব্লগে যান তারপর Layout>Add A Gadget>Select HTML/Javascript 
  • আপনি যে কোডটুকু কপি করেছেন সেটুকু পেস্ট করুন এবং লেয়ারটি ঠিক পোস্টের নিচে বসিয়ে দিন।
  • ব্যস সেভ করুন।
 করণীয়ঃএই কমেন্ট সিস্টেম ভালো ভাবে কাজ করার জন্য আগের সব কমেন্ট সিস্টেম বন্ধ করে দিন।
আশা করি বুঝতে পেরেছেন আর কোন সমস্যা হলে কমেন্ট করবেন।ভালো থাকুন।


আপনার জন্য আরো টিপসঃ

  1. ব্লগারে গুগল প্লাস কমেন্ট বক্স যোগ করবেন কিভাবে
  2. ফেসবুক কমেন্ট সিস্টেম যোগ করুন

লিখেছেন AdminMarch 26, 2014

Monday, March 24, 2014

কিভাবে ফাইল আপলোড করে আয় করবেন

আওতাধীন:

আজ আমি অনেক সুন্দর একটা লেখা আপনাদের উপহার দেব।এই লেখার মাধ্যমে আমি দেখাব কিভাবে আপনি কোন ফাইল আপলোড করেও ইনকাম করতে পারবেন।এর আগে আমি ফেসবুক ব্যবহার করে আয় করার পদ্ধতি দেখিয়েছি।

ইন্টারনেটে আয় করা কোন সহজ ব্যাপার না এটা অনেক কঠিন একটা বিষয়।ইন্টারনেটে আয় করার জন্য আপনাকে অনেক জানার দরকার আছে।কিন্তু প্রায় সবাই চায় ইন্টারনেটে এসেই আগে টাকা আয় করতে।তবে আমি যে বিষয় টা আলোচনা করবো এটা অনেক সহজ একটা বিষয়।এর মাধ্যমে আপনি সহজেই টাকা আয় করতে পারবেন।তবে অবশ্যই ভালো মানের কাজ শিখুন এবং ভালো কোন কাজ করুন।

কিভাবে ফাইল আপলোড করে আয় করা যায়?

একটা প্রশ্ন থেকে যায় আপনি ফাইল আপলোড করবেন কিন্তু এর জন্য সেই সাইট কেন আপনাকে টাকা দেবে আসলে তারা আপনাকে এমনিতে তো আর টাকা দেবে না।অবশ্যই আপনাকে তাদের জন্য কাজ করতে হবে কাজটা হলো,আপনি যে ফাইলটি আপলোড করবেন সেটি অন্যদের দ্বারা ডাউনলোড করাতে হবে।এখান থেকে আপনি ডাউনলোড প্রতি টাকা পাবেন।এর জন্য আপনি আপনার বন্ধুদের আমন্ত্রণ করতে পারেন,ফেসবুক বা অন্য কোন সাইটে ফাইলটি শেয়ার করতে পারেন।ফাইল যত বেশি ডাউনলোড হবে আপনার আয় তত বেশি।

কোথায় আপলোড করবেন?

ফাইল আপলোড করার জন্য অনেক সাইট আছে তবে সবাই টাকা দেয় না।আমি নিচে বেশকিছু সাইটের লিঙ্ক দিচ্ছি এগুলোতে ফাইল আপলোড করলে আপনি ভালো মানের টাকা পেতে পারেন।
  1. docstoc.com
  2. Uploading.com 
  3. Depositfiles.com
  4. crocko.com
  5. sharecash.org
  6. uploadboy.com
উপরের সাইটের যেকোন একটাতে ফাইল আপলোড করুন তারপর শেয়ার করুন এবার যত বেশি ডাউনলোড তত বেশি আয়।
আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। 

লিখেছেন AdminMarch 24, 2014

Sunday, March 23, 2014

কিভাবে ফেসবুক ব্যবহার করে টাকা আয় করবেন

টাকা আয় করা বুষয়ে এটাই আমার প্রথম লেখা।এই লেখাতে আমি বলবো কিভাবে ফেসবুক ব্যবহার করে টাকা আয় করা যায়।

ফেসবুক সবচেয়ে বড় সোস্যাল সাইট।এখানে প্রতিদিন লোক জয়েন্ট করছে।এটা বিশাল একটা নেটওয়ার্ক প্রায় লোকই ফেসবুক ব্যবহার করে।কিন্তু এই ফেসবুক ব্যবহার করে যদি আপনার কোন উপকার হয় তাহলে ভালো না!
আমি এখানে আমার নিজের মত করে লিখব আপনাদের কারো আলাদা কোন মত থাকলে কমেন্টে জানাতে পারেন।

কিভাবে আয় করবেন?

বেশ কিছু মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারেন।আমি তার মধ্যে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো।নিচে একে একে দেয়া হলো।

নিজস্ব পণ্য বিক্রয় করেঃ 
এটা একটা বড় মাধ্যম।আপনার যদি কোন নিজস্ব পণ্য থাকে তাহলে আপনি সেগুলো ফেসবুকের মাধ্যমে বিক্রয় করে সেখান থেকে আয় করতে পারেন।এর জন্য আপনি ফেসবুক পেজ ,গ্রুপ,নিজের প্রোফাইল ব্যবহার করতে পারেন।
রেফারেল লিঙ্কের মাধ্যমেঃ
রেফারেল লিঙ্কের মাধ্যমে আয় করতে হলে আপনাকে ইবে,আমাজন,বা অন্য কোন জায়গার রেজিস্টার করে সেখানকার রেফারেল লিঙ্ক ফেসবুকে শেয়ার করতে হবে।এবং এর মাধ্যমে যারা জয়েন্ট করবে তাদের থেকে আপনি আয় করতে পারবেন।এটা খুব সুন্দর একটা পদ্ধতি।
বিজ্ঞাপন প্রচার করেঃ
ফেসবুক থেকে সবচেয়ে বেশি লোক আয় করে এই মাধ্যমে।ধরেন আপনার একটা পেজ আছে সেখানে অনেক লাইক আছে তো আপনাকে কেউ তার পেজের জন্য লাইক চাইল আপনি আপনার পেজে তার পেজে লাইক দেবার জন্য অনুরোধ করলেন কিংবা আপনার নিজের সাইটের বিজ্ঞাপন দিয়ে ও ভালো আয় করতে পারেন।তবে এর জন্য আপনার একটা ভালো পেজ থাকতে হবে।
ডাউনলোড লিঙ্ক শেয়ার করেঃ
এটা সবচেয়ে সহজ মাধ্যম ফেসবুক থেকে টাকা আয় করার জন্য।এর জন্য আপনাকে তেমন বেশি কিছু জানতে ও হবে না।প্রথমে কোন সাইটে একটা ফাইল আপলোড করেন(যেখানে ফাইল আপলোড করে তা ডাউনলোড এর মাধ্যমে টাকা দেয়) এবার সেই ফাইল ডাউনলোড করার জন্য আপনার বন্ধুদের আমন্ত্রণ করুন।এবার এই ফাইল টি যত বেশিবার ডাউনলোড হবে সে হারে আপনি টাকা পাবেন।এই পদ্ধতিতে অনেকেই টাকা আয় করে থাকে।আপনি ও পারেন।

শেষ কথাঃ

তবে এই টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে একটা পেজ বানাতে হবে এবং সেখানে অনেক লাইক থাকতে হবে বা কোন গ্রুপ তৈরি করতে হবে যেখানে অনেক মেম্বার থাকবে। আশা করি আপনার লেখাটি ভালো লাগবে আর যদি কোন কিছু ভূল হয়ে থাকে তাহলে ধরিয়ে দিবেন।


লিখেছেন AdminMarch 23, 2014

Thursday, March 20, 2014

ব্লগ বা সাইটের জন্য গুগল ড্রাইভ দিয়ে কন্টাক্ট ফর্ম তৈরি করুন

আওতাধীন:

আমরা প্রায় প্রতিটা সাইটেই একটা কন্টাক্ট পেজ দেখতে পাই।এটা প্রতিটা সাইটের জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়।এটা আপনার সাথে যোগাযোগের একটা মাধ্যম।এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটররা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।

আমরা যারা ব্লগার নিয়ে কাজ করি তারা অনেকে, অনেক কোডিং ব্যবহার করে তাদের সাইটে কন্টাক্ট পেজ তৈরি করে যা অনেক সময় সাপেক্ষ।
আর গুগল থাকতে কেন বা এত কোডিং ব্যবহার করবেন।আজ আমি দেখাব কিভাবে গুগল ড্রাইভ দিয়ে আপনার সাইটের জন্য কন্টাক্ট পেজ তৈরি করবেন।তাহলে শুরু করা যাক।

কিভাবে কন্টাক্ট পেজ তৈরি করবেন?

  • প্রথমে গুগল ড্রাইভে যান।
  • এবার লাল বাটন 'Create' এ ক্লিক করুন এবং "Form" সিলেক্ট করুন।
  • আলাদা একটা পেজ ওপেন হবে।
  • এখানে টাইটেল দিন এবং একটা থিম পছন্দ করুন।
  •  এবার Ok তে ক্লিক করুন।
  • তারপর আপনি কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য সব ফাকা জায়গা পূরন করুন।
  1. "Question Title" এর জায়গায় কিছু দেবার দরকার নেই।
  2. "Help Text" এর জায়গায় নাম,ইমেইল ইত্যাদি দিতে পারেন।
  3. "Question Type" এর জায়গায় এটা কি ধরনের প্রশ্ন সেটা উল্লেখ করতে হবে।এখানে "text" থাকলে হালকা লেখার জন্য।আর "Paragraph Text"থাকলে সেটা বিস্তারিত লেখার জন্য।নিচের ছবিটা খেয়াল করুন।
  • উপরের সব তথ্য দেয়া হয়ে গেলে Done করুন।
  • এভাবে আপনি Add Item এ ক্লিক করে অনেক গুলো ফর্ম নিতে পারবেন।
  • সবকিছু ঠিক মত লেখা হলে "EDIT' মেনু থেকে "Embed" এ ক্লিক করে এইচটিএমএল কোড গুলো কপি করে আপনার সাইটের যেকোন জায়গায় বসিয়ে দিন।তবে আলাদা পেজ নিয়ে এটা বসালে ভালো হয়।
কি পেরেছেন তো।একদম সোজা তাইনা?
আর যদি আপনার বুঝতে কোন সমস্যা হয়ে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

লিখেছেন AdminMarch 20, 2014