সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, January 19, 2014

Metrofy ব্লগার টেমপ্লেট ডাউনলোড করুন

আওতাধীন:

আজ একটা দারুন টেমপ্লেট দিব।টেমপ্লেট দারুন ডিজাইন।আশা করি ভালো লাগবে।এটা কিন্তু প্রিমিয়াম একটা টেমপ্লেট।এটার দাম ১৯.৯৯ ডলার।এটা তৈরি করেছেন টেমপ্লেটইফি।আপনি এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।
কি কি থাকছে টেমপ্লেটটিতেঃ
  1. সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশনঃ এই টেমপ্লেটটা সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর জন্য খুবই ভালো।এখানে আপনি নিজে মেটা ট্যাগ বসাতে পারবেন।
  2. ফাস্ট লোডিং ঃ এটি ইন্সটল করলে সাইট লোড হতে অনেক অল্প টাইম লাগবে।
  3. ক্লিন কোডঃ টেমপ্লেটটি আপনি নিজের ইচ্ছামত এডিট করে নিতে পারবেন।এর জন্য টেমপ্লেট এডিটরে যান।
  4. হেডারঃ এটার হেডার একদম উপরে।দুইটা হেডার আছে উপরে।
  5. স্লাইডারঃ Metrofy টেমপ্লেট টাতে খুব সুন্দর স্লাইড আছে।
metrofy blogger template,blogger template,template

http://metrofy.templateify.com/

ডাউনলোড করুনঃ ডাউনলোড লিঙ্ক ২৩.৩ mb

লিখেছেন AdminJanuary 19, 2014

Thursday, January 16, 2014

ব্লগারের টেমপ্লেট ফ্রী ডাউনলোড করার সেরা সাইট

আওতাধীন:

ভাবছিলাম এই লেখাটা কিছুদিন পরে দেব কিন্তু না দিয়ে পারলাম না।অনেকেই দেখছি টেমপ্লেট চাচ্ছেফ্রী ফ্রী খুব ভালো টেমপ্লেট ডাউনলোড করা যাবে।তবে যারা ব্লগিং করতে চান তারা সবসময় চেষ্টা করবেন নিজে টেমপ্লেট তৈরি করার।কারন আপনি যেখান থেকেই টেমপ্লেট নেন না কেন দেখা যাবে আপনার মনের মত নাও হতে পারে।তাই সবচেয়ে ভালো হয় নিজে টেমপ্লেট তৈরি করলে।তাহলে আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেয়া যাক কোন জায়গায় ভালো টেমপ্লেট পাওয়া যাবে তাও ফ্রী।
এবং তারা অনেক সাইট থেকে ডাউনলোড করছে কিন্তু সাইট গুলো বিশ্বাসযোগ্য না।তাই আমি নিজে বেছে কিছু সাইট লিস্ট দেব যেখান থেকে

১।BTemplates 
এই সাইটটি একটি মেক্সিকান সাইট।এটা ২০০৮ সালে প্রথম খোলা হয়।এখানে আপনি প্রচুর টেমপ্লেট পাবেন।আমার মতে এটাই সেরা সাইট ফ্রী ব্লগ টেমপ্লেট ডাউনলোডের জন্য।এখান থেকে আপনি আপনার পছন্দমত টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।

২। MYBLOGGERTHEMES
এটিও অনেক ভালো একটা সাইট ফ্রী ব্লগের টেমপ্লেট ডাউনলোডের জন্য।এই সাইটটি ইন্ডিয়ার মনোজ তিয়ারি ভাই তৈরি করেছেন।২০১০ সালে এই সাইটটি খোলা হয়।এখন পর্যন্ত এখানে ১৬০০ টেমপ্লেট দেয়া আছে।এখান থেকে আপনি আপনার পছন্দ মত টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।

৩।TEMPLATEISM
এই সাইটটা পাকিস্তানি একটি সাইট।এটা ফয়জান ভাই ২০১২ সালের ডিসেম্বরে তৈরি করেন।এখান থেকে অনেক ভালো টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক নতুন টেমপ্লেট পাওয়া যায়।এখান থেকে আপনি টেমপ্লেট কিনতে ও পারবেন।

৪।DHETEMPLATE
 সাইটটি খুব বেশিদিন খোলা হয়নি তার পরও এখানে অনেক টেমপ্লেট আছে।এখানে ব্লগার,ওয়ার্ডপ্রেস,এবং জুমলার থিম পাওয়া যাবে।এখান থেকে আপনি আপনার পছন্দ মত থিম ডাউনলোড করতে পারবেন।

৫।New Blogger Template
এটা ও অনেক ভালো একটা সাইট এখান থেকে আপনি আপনার টেমপ্লেটটি ডাউনলোড করতে পারেন।

আরো কিছু সাইট
 উপরের সাইট গুলো ছাড়াও আরো কিছু সাইট থেকে আপনি আপনার পছন্দমত টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।যথাঃ


আশা করি এখন থেকে ভালো সাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করবেন।

আমার কিছু কথাঃ
আপনি যদি সফল ব্লগার হতে চান তবে আপনার সাইট আপনি নিজে তৈরি করেন।কারন আপনি হয়তো ভাবছেন তাদের টেমপ্লেটটি এডিট করে নিবেন নিতে পারেন।কিন্তু এডিট করতে আপনাকে কতটুকু দেবে।যদি কোডিং পারেন এবং সময় থাকে তাহলে নিজে ডিজাইন করে নিন।আশা করি ভালো হবে।প্রথমবার একটু খারাপ হলো তাই কি পরে আবার ভালো করে ডিজাইন করুন।

আশা করি লেখাটি আপনার ভালো লাগবে।যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।

লিখেছেন AdminJanuary 16, 2014

Monday, January 13, 2014

খুব সহজে সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিন এলেক্সা রাঙ্কও বাড়বে

আজ খুব সুন্দর একটা লেখা দেব এটার মাধ্যমে আপনি খুব সহজেই সাইটের পেজ ভিউ বাড়িয়ে নিতে পারবেন।প্রতিটা সাইটের মুল লক্ষ্য থাকে সাইটের ভিজিটর বাড়ানো।কারন আপনার লক্ষ্য আলাদা থাকতে পারে কিন্তু সেটা ও করতে হবে ভিজিটরদের দিয়ে।আবার অনেক সময় দেখা যায় কেউ সাইটে এসে যদি দেখে এই সাইটটার রাঙ্ক ভালো না তাহলে সেখানে আর থাকে না।তাই সাইটের পেজ ভিউ বাড়ানো খুব প্রয়োজনীয়।

এই মাধ্যমে আপনি অনেক পেজ ভিউ বাড়াতে পারেন তবে যদি আপনার সাইটে অ্যাডসেন্স থাকে তবে আমি বলবো যেন এই পদ্ধতি ব্যবহার না করেন। এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার সাইটটি নতুন হয়।এক্ষেত্রে সাইটের এলেক্সা রাঙ্ক বাড়বে।যাই হোক জেনে নেয়া যাক।
মুলত এই পদ্ধতিটি অনেকটা বিনিময় করার মত।তবে অবশ্যই আপনার পেজ ভিউ বাড়বে।এখানে বেশি সময় দিতে হবে না।
প্রথমে এখানে যান।

http://likesplanet.com/promote.php?ref=tareqjhe1

একটা অ্যাকাউন্ট করুন।
এবার এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক পেজের লাইক ও বাড়াতে পারবেন।
যাই হোক এবার আপনি ফেসবুক শেয়ার,লাইক,ফলোয়ার,ইত্যাদির মাধ্যমে আপনার পয়েন্ট বাড়ান।
এবার  উপরের দিকে এলেক্সা লেখাতে ক্লিক করুন।
Add a website লেখাতে ক্লিক করে আপনার সাইটটি অ্যাড করে নিন। তারপর আপনার সাইটের জন্য পয়েন্ট দিন এখানে মনে রাখবেন এক পয়েন্ট দিলে আপনাকে ১০টা পেজ ভিউ দিবে তাই যত বেশি পয়েন্ট দিবেন পেজ ভিউ তত বেশি হবে।
ব্যস অ্যাড করা হলে দেখুন আপনার সাইটের পেজ ভিউ কিভাবে বাড়ে।

লিখেছেন AdminJanuary 13, 2014

জেনে নিন আপনার সাইট লোড হতে কত সময় লাগে

আওতাধীন:

পেজ স্পিড,page speed,speed,sait speedএকটি ভালো সাইটের অনেক গুন থাকে তার মধ্যে একটা হলো সাইটটি লোড হতে কম সময়
লাগবে।সাইট যদি লোড হতে সময় বেশি লাগে তবে সাইটের ভিজিটর বিরক্তবোধ করবে।এতে করে সাইট থেকে তিনি চলে যেতে পারে।আর আপনার ভিজিটর কমে যেতে পারে।যেটা একদম কাম্য নয়।তাই জেনে নিন আপনার সাইটটি লোড হতে কত সময় লাগে।এখন জেনে রাখুন লোড হতে কত সময় লাগে আশা করি পরে আবার কিভাবে লোড টাইম কম করবেন সেটা জানাব।
সাইটের লোড টাইম জানার জন্য প্রথমে গুগল পেজ স্পিড এ যান।
এখানে আপনার সাইটের লিঙ্কটি দিন তারপর দেখুন আপনার সাইট লোড হতে কত সময় লাগে।
এখানে মোবাইল এবং কম্পিউটার দুই ভাবেই দেখাবে।এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার সাইটের লোডিং টাইম কত।
পেজ স্পিড,page speed,speed,sait speed

আশা করি কাজে লাগবে।ভালো থাকবেন আমার সাথে থাকুন।

লিখেছেন AdminJanuary 13, 2014

Android ফোনে ছবি এডিট করার সেরা সফটওয়্যার

বর্তমানে একটা কথা প্রায় শোনা যায় পৃথিবী ছোট হয়ে আসছে।কথাটা আসলেই সঠিক।এখন আর কেউ ঘরের মধ্যে সীমা থাকতে চায় না।ইদানিং কালে পিসি বিক্রি কমে গেছে স্মাটফোনের বিক্রি বেড়ে গেছে।আর এই স্মাটফোন দিয়ে এখন চায় সব কাজ করতে যেটা কম্পিউটার দিয়ে করা যায়।আজ আমি সেরা কিছু সফটওয়্যার দেব যেগুলো দিয়ে সহজে ছবি এডিট করা যায়।
ইন্টারনেটের যুগে আমরা মোবাইলে ছবি তুলে সেটা সাথে সাথে নেটে(ফেসবুকে,টুইটার,গুগল প্লাস,ঈন্সটাগ্রাম ইত্যাদি)দিতে পারছি যা আসলেই খুব ভালো।কিন্তু এই ছবি দেয়ার পর যদি কেউ তাতে যদি লাইক বা কমেন্ট না করে মন খারাপ হয়ে যায়। তখন আগ্রহ হারিয়ে যায় এতে করে আপনার ফলোয়ার কমে যেতে পারে তাই ছবি শেয়ার করার আগে অবশ্যই সেটা এডিট করে সুন্দর করে দিতে হবে।তাহলে লাইক বেশি পড়বে এবং আপনার সামাজিক যোগাযোগ  বেড়ে যাবে।

ফটোশপ টাচঃ
এটা আসলে খুব সুন্দর একটা অ্যাপস।এটা সাইজ মাত্র ১৯মেগা বাইট।এটা আপনাকে একদম নতুন অভিজ্ঞতা দেবে।তবে এতা প্রিমিয়াম অ্যাপস দাম ৪.৯৯ ডলার।এর মাধ্যমে ছবি এডিট করা পর আপনি ফেসবুক এবং টুইটারে সরাসরি শেয়ার করতে পারবেন।এই অ্যাপসটি অ্যানড্রোইড এবং অ্যাপল এ ব্যবহার করা যাবে।

ডাউনলোড করুনঃফটোশপ টাচ

photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

স্নাপস্পিডঃআমার মতে এই অ্যাপসটা দারুন একটা অ্যাপস।এটা একদম ফ্রী একটা অ্যাপস।অ্যানড্রোইড এবং অ্যাপল মোবাইলে ছবি এডিট করার একটা সেরা অ্যাপস।কারন এটা সাধারন এবং খুব দ্রুত ছবি এডিট করা যায়।এটার ফাইল সাইজ ২৩ মেগা বাইট।

ডাউনলোড করুনঃস্নাপস্পিড

photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

 পিক্সারআর্টঃ
এটা বহুল ব্যবহারকৃত একটা অ্যাপস এই পর্যন্ত এটা ৬০,০০০,০০০ বার ডাউনলোড হয়েছে।এটা আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন।তাহলে ডাউনলোড করে নিজে দেখুন কেমন এটা।
ডাউনলোড করুনঃ পিক্সারআর্ট


photo edit,editing software,software,photoshop touch,snapspeed,picsart

এখানে যেগুলো সফটওয়্যার দিলাম সবগুলোই খুব ভালো অ্যাপস।আপনার অ্যাপল ফোনের জন্য অ্যাপল স্টোরে দেখুন।ভালো লাগলে কমেন্ট করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে।ভালো থাকবেন আমার সাথে থাকবেন।

লিখেছেন AdminJanuary 13, 2014